কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি 

৩০ মার্চ, ২০২২ ১৯:০৯  
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরের মহিন্দে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেনে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ ডাক্তার সৈয়দা জাকিয়া নূর, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদীন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কিশোরগঞ্জ সদরের মহিন্দে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জমির ওপর ৭তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে । আগামী দুই বছরের মধ্যে এ সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং প্রতি বছর প্রায় ১০ হাজার প্রশিক্ষনার্থী আইটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি উক্ত স্থানে চারটি বৃক্ষের চারা রোপণ করেন।